গীতবিতান
← সব গান

কী পাই নি তারি হিসাব মিলাতে

পর্যায়: বিচিত্র

কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি । আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি ।। ভালোবেসেছিনু এই ধরণীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি । নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে । মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার- সুর তবু লেগেছিল বারে-বার মনে পড়ে তাই আজি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08