কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে ।। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কী ধন মাগি- তাকাই কেন পথের পানে ।। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে । সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে- বাজায় কে যে কিসের তানে ।।