গীতবিতান
← সব গান

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী

পর্যায়: প্রেম

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে । শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে ।। সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দিই পারের পানে, চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে ।। পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে- পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে । ঝরা যুথীর পাতায় ঢেকে আমার বেদন গেলেম রেখে, কোন্‌ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09