গীতবিতান
← সব গান

ক্লান্ত যখন আম্রকলির কাল

পর্যায়: প্রকৃতি

ক্লান্ত যখন আম্রকলির কাল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন, সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে করো ধন্য ।। সান্তনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি রিক্ত বেলায় অঞ্চল যবে শূন্য- বনসভাতলে সবার ঊর্ধ্বে তুমি, সব্-অবসানে তোমার দানের পুণ্য ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08