গীতবিতান
← সব গান

কবে তুমি আসবে বলে রইব না বসে

পর্যায়: প্রেম

কবে তুমি আসবে ব'লে রইব না বসে, আমি চলব বাহিরে । শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে ।। বাতাস দিল দোল্‌, দিল দোল্‌; ও তুই ঘাটের বাঁধন খোল্‌, ও তুই খোল্‌ । মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে ।। আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা শশী ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি । তোর পথ জানা নাই, নাইবা জানা নাই- ও তোর নাই মানা নাই, মনের মানা নাই- সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09