গীতবিতান
← সব গান

কোন্‌ অযাচিত আশার আলো

পর্যায়: প্রেম

কোন্‌ অযাচিত আশার আলো দেখা দিল রে তিমিররাত্রি ভেদি দুর্দিনদুর্যোগে । কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি । অচেনা নির্মম ভুবনে দেখিনু এ কী সহসা- কোন্‌ অজানার সুন্দর মুখে সান্তনাহাসি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09