গীতবিতান
← সব গান

কোন্‌ ভীরুকে ভয় দেখাবি

পর্যায়: পূজা ও প্রার্থনা

কোন্‌ ভীরুকে ভয় দেখাবি, আঁধার তোমার সবই মিছে । ভরসা কি মোর সামনে শুধু । নাহয় আমায় রাখবি পিছে ।। আমায় দূরে যেই তাড়াবি সেই তো রে তোর কাজ বাড়াবি- তোমায় নীচে নামতে হবে আমায় যদি ফেলিস নীচে ।। যাচাই ক'রে নিবি মোরে এই খেলা কি খেলবি ওরে । যে তোর হাত জানে না, মারকে জানে, ভয় লেগে রয় তাহার প্রাণে- যে তোর মার ছেড়ে তোর হাতটি দেখে আসল জানা সেই জানিছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09