চিত্রাঙ্গদা । কোন্ ছলনা এ যে নিয়েছে আকার,
এর কাছে মানিবে কি হার-
ধিক্ ধিক্ ধিক্ ।
বীর তুমি বিশ্বজয়ী,
নারী এ যে মায়াময়ী-
পিঞ্জর রচিবে কি
এ মরীচিকার ।
ধিক্ ধিক্ ধিক্ ।
লজ্জা, লজ্জা, হায় এ কী লজ্জা-
মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা ।
এ যে মিছে স্বপ্নের স্বর্গ,
এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,
এই কি তোমার উপহার ।
ধিক্ ধিক্ ধিক্ ।।