গীতবিতান
← সব গান

কোন্‌ দেবতা সে কী পরিহাসে

পর্যায়: প্রেম

কোন্‌ দেবতা সে কী পরিহাসে ভাসালো মায়ার ভেলায় । স্বপ্নের সা্থি, এসো মোর মাতি স্বর্গের কৌতুক-খেলায় । সুরের প্রবাহে হাসির তরঙ্গে বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে, নৃত্যবিভঙ্গে, মাধবীবনের মধুগন্ধে, মোদিত মোহিত মন্থর বেলায় । যে ফুলমালা দুলায়েছে আজি রোমাঞ্চিত বক্ষতলে, মধুরজনীতে রেখো সরসিয়া মোহের মদির জলে । নবোদিত সূর্যের করসম্পাতে বিকল হবে হায় লজ্জা-আঘাতে, দিন গত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলার তলে কার অবহেলায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09