গীতবিতান
← সব গান

কোন্‌ গহন অরণ্যে তারে এলেম হারায়ে

পর্যায়: প্রেম

কোন্‌ গহন অরণ্যে তারে এলেম হারায়ে কোন্‌ দূর জনমের কোন্‌ স্মৃতিবিস্মৃতিছায়ে ।। আজ আলো-আঁধারে কখন্‌ বুঝি দেখি, কখন্‌ দেখি না তারে- কোন্‌ মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে ।। ধরা-অধরার মাঝে ছায়ানটের রাগিণীতে আমার বাঁশি বাজে । বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে জানি নে মন পাগল করে কিসে । কোন্‌ নটিনীর ঘূর্ণি-আঁচল লাগে আমার গায়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09