গীতবিতান
← সব গান

কোন্‌ খেপা শ্রাবণ ছুটে এল

পর্যায়: প্রকৃতি

কোন্‌ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায় । দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায় ।। মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে, শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায় ।। কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে, লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে । মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন- পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10