কোন্ পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে।। চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পুব-বাতাসে- মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে।। লাগল যে দোল বনের মাঝে, অঙ্গে সে মোর দেয় দোলা যে। যে বাণী ওই ঢানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে আজ এই মেঘের শ্যামল মায়ায় সেই বাণী মোর সুরে আনে।।