গীতবিতান
← সব গান

কোন্‌ শুভখনে উদিবে নয়নে

পর্যায়: পূজা

কোন্‌ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু চিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু ।। নব নন্দনতানে চিরবন্দনগানে উৎসববীণা মন্দমধুর ঝঙ্কৃত হবে প্রাণে- নিখিলের পানে উথলি উঠিবে উতলা চেতনাসিন্ধু । জাগিয়া রহিবে রাত্রি নিবিড়মিলনদাত্রী, মুখরিয়া দিক চলিবে পথিক অমৃতসভার যাত্রী- গগনে ধ্বনিবে 'নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু' ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09