গীতবিতান
← সব গান

কোন্‌ সে ঝড়ের ভুল

পর্যায়: প্রেম

কোন্‌ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে ।। নব প্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা । অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল, হায় রে ।। এ যে মুকুটশোভার ধন । হায় গো দরদী কেহ থাক যদি শিরে দাও পরশন । এ কি স্রোতে যাবে ভেসে- দূর দয়াহীন দেশে কোন্‌খানে পাবে কূল, হায় রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10

কোন্‌ সে ঝড়ের ভুল – গীতবিতান