কোন্ সুদূর হতে আমার মনোমাঝে
বাণীর ধারা বহে- আমার প্রাণে প্রাণে ।
আমি কখন শুনি, কখন্ শুনি না যে,
কখন্ কী যে কহে- আমার কানে কানে ।
আমার ঘুমে আমার কোলাহলে
আমার আঁখি-জলে তাহারি সুর,
তাহারি সুর জীবন-গুহাতলে
গোপন গান রহে- আমার কানে কানে ।।
কোন্ ঘন গহন বিজন তীরে তীরে
তাহার ভাঙা গড়া- ছায়ার তলে তলে ।
আমি জানি না কোন্ দক্ষিণসমীরে
তাহার ওঠে পড়া- ঢেউয়ের ছলোছলে ।
এই ধরণীরে গগন-পারের ছাঁদে সে যে তারার সাথে বাঁধে,
সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে
'এ নহে এই নহে- নহে নহে, এ নহে এই নহে'-
কাঁদে কানে কানে ।।