কোথা ছিলি সজনী লো, মোরা যে তোরি তরে বসে আছি কানে । এসো সখী, এসো হেথা বসি বিজনে আঁখি ভরিয়ে হেরি হাসিমুখানি ।। সাজাব সখীরে সাধ মিটায়ে, ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে । গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু- কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী ।।