কোথা হতে বাজে প্রেমবেদনা রে ! ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন হৃদয়-অঙ্গনে আসে সখা মম ।। সকল দৈন্য তব দূর করো ওরে, জাগো সুখে ওরে প্রাণ । সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে - ডাকো আকুল স্বরে 'এসো হে প্রিয়তম' ।।