কোথা হতে শুনতে যেন পাই- আকাশে আকাশে বলে 'যাই' ।। পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে দীর্ঘশ্বাসে 'হায়, তারা নাই, তারা নাই' ।। কত দিনের কত ব্যথা হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা । চলে যাওয়ার পথ যে দিকে সে দিক-পানে অনিমিখে আজ ফিরে চাই, ফিরে চাই ।।