গীতবিতান
← সব গান

কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী

পর্যায়: প্রকৃতি

কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী আজি ভরা বাদরে ।। ঘন ঘন গুরু গুরু গরজিছে, ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা- মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09