← সব গানকোথায় জুড়াতে আছে ঠাঁই
পর্যায়: বাল্মীকি প্রতিভা
কোথায় জুড়াতে আছে ঠাঁই --
কেন প্রাণ কেন কাঁদে রে ।
যাই দেখি শিকারেতে, রহিব আমোদে মেতে
ভুলি সব জ্বালা বনে বনে ছুটিয়ে --
কেন প্রাণ কেন কাঁদে রে ।
আপনা ভুলিতে চাই, ভুলিব কেমনে --
কেমনে যাবে বেদনা ।
ধরি ধনু আনি বাণ গাহিব ব্যাধের গান,
দলবল লয়ে মাতিব --
কেন প্রাণ কেন কাঁদে রে ।