গীতবিতান
← সব গান

কথা কোস্‌ নে লো রাই

পর্যায়: নাট্যগীতি

কথা কোস্‌ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে । কে জানে ও কেমন ক'রে মন কেড়েছে ।। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি- গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09