গীতবিতান
← সব গান

কঠিন বেদনার তাপস দোঁহে

পর্যায়: প্রেম

কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায় । ফিরো না, ফিরো না, ভুলো না মোহে । গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে, জয়ী হও অন্তরবিদ্রোহে ।। যাক পিয়াসা, ঘুচুক দুরাশা, যাক মিলায়ে কামনাকুয়াশা । স্বপ্ন-আবেশ-বিহীন পথে যাও বাঁধনহারা তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব'হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10