গীতবিতান
← সব গান

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

পর্যায়: বিচিত্র

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে ।। পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে- দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে ।। অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে- নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন – গীতবিতান