গীতবিতান
← সব গান

ক্ষমা করো মোরে তাত

পর্যায়: কালমৃগয়া

দশরথ। ক্ষমা করো মোরে তাত, আমি যে পাতকী ঘোর না জেনে হোয়েছি দোষী, মার্জনা নাহি কি মোর ! ও সহে না যাতনা আর শান্তি পাইব কোথায়, তুমি কৃপা না করিলে নাহি যে কোনো উপায় ! আমি দীন হীন অতি ক্ষমো ক্ষমো কাতরে, প্রভু হে, করহ ত্রাণ এ পাপের পাথারে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: farah

তারিখ: 2009-08-10