বজ্রসেন । ক্ষমিতে পারিলাম না যে ক্ষম হে মম দীনতা, পাপীজনশরণ প্রভু । মরিছে তাপে, মরিছে লাজে প্রেমের বলহীনতা- ক্ষম হে মম দীনতা, পাপীজনশরণ প্রভু । প্রিয়ারে নিতে পারি নি বুকে, প্রেমেরে আমি হেনেছি, পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি । জানি গো তুমি ক্ষমিবে তারে যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা । ক্ষমিবে না, ক্ষমিবে না আমার ক্ষমাহীনতা, পাপীজনশরণ প্রভু ।।