গীতবিতান
← সব গান

ক্ষুধার্ত প্রেম, তার নাই দয়া

পর্যায়: চণ্ডালিকা

প্রকৃতি । ক্ষুধার্ত প্রেম, তার নাই দয়া, তার নাই ভয়, নাই লজ্জা । নিষ্ঠুর পণ আমার, আমি মানব না হার, মানব না হার- বাঁধব তাঁরে মায়াবাঁধনে, জড়াব আমারি হাসি-কাঁদনে । ঐ দেখ্, ঐ নদী হয়েছেন পার- একা চলেছেন ঘন বনের পথে । যেন কিছু নাই তাঁর চোখের সম্মুখে- নাই সত্য, নাই মিথ্যা; নাই ভালো, নাই মন্দ । দুর্বল হোস নে হোস নে, এইবার পড়্ তোর শেষনাগমন্ত্র- নাগপাশ-বন্ধনমন্ত্র ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29