লহো লহো ফিরে লহো তোমার এই বর, হে অনঙ্গদেব। মুক্তি দেহো মোরে, ঘুচায়ে দাও এই মিথ্যার জাল, হে অনঙ্গদেব। চুরির ধন আমার দিব ফিরায়ে তোমার পায়ে আমার অঙ্গশোভা- অধররক্ত-রাঙিমা যাক মিলায়ে অশোকবনে, হে অনঙ্গদেব। যাক যাক যাক এ ছলনা, যাক এ স্বপন, হে অনঙ্গদেব।।