গীতবিতান
← সব গান

লহো লহো তুলে লহো নীরব বীণাখানি

পর্যায়: পূজা

লহো লহো তুলে লহো নীরব বীণাখানি। তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আমি ওহে সুন্দর হে সুন্দর।। আমি আঁধার বিছায়ে আছি রাতের আকাশে তোমারি আশ্বাসে। তারায় তারায় জাগাও তোমার আলোক-ভরা বানী ওহে সুন্দর হে সুন্দর।। পাষান আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে, 'পরশ দিয়ে সরস করো, ভাসাও অশ্রুজলে, ওহে সুন্দর হে সুন্দর।' শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে আমার চিত্তমাঝে, শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহো টানি ওহে সুন্দর হে সুন্দর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-30