গীতবিতান
← সব গান

লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান

পর্যায়: পূজা

লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান - রাখো তব কৃপাচোখে, রাখো তব স্নেহকরতলে। রাখো তারে আলোকে, রাখো তারে অমৃতে, রাখো তারে নিয়ত কল্যাণে, রাখো তারে কৃপাচোখে, রাখো তারে স্নেহকরতলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-30