গীতবিতান
← সব গান

লিখন তোমার ধূলায় হয়েছে ধূলি

পর্যায়: প্রেম

লিখন তোমার ধূলায় হয়েছে ধূলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি।। চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা - বনে বনে তব লেখনীলীলার রেখা, নবকিশলয়ে গো কোন্‌ ভুলে এল ভুলি তোমার পুরানো আখরগুলি।। মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে-ভরা তোমারি নামের মতো। কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বানী মনে দিল আজি আনি বিরহের কোন্‌ ব্যথাভরা লিপিখানি। মাধবিশাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-30