লুকালে ব'লেই খুঁজে বাহির করা,
ধরা যদি দিতে তবে যেত না ধরা।।
পাওয়া ধন আনমনে হারাই যে অযতনে,
হারাধন পেলে সে যে হৃদয়-ভরা।।
আপনি যে কাছে এল দুরে সে আছে,
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
দুরে বারি যায় চলে, লুকায় মেঘের কোলে,
তাই সে ধরায় পেলে পিপাসাহরা।।