গীতবিতান
← সব গান

মানা না মানিলি তবুও চলিলি

পর্যায়: কালমৃগয়া

মূল গান: Go where glory waits thee

উৎস: Scotch, English, Irish

বনদেবীগণ । মানা না মানিলি, তবুও চলিলি, কী জানি কী ঘটে ! অমঙ্গল হেন প্রাণে জাগে কেন- থেকে থেকে যেন প্রাণ কেঁদে ওঠে ! রাখ্‌ রে কথা রাখ, বারি আনা থাক্‌, যা, ঘরে যা ছুটে ! অয়ি দিগঙ্গনে, রেখো গো যতনে অভয় স্নেহছায়ায় ! অয়ি বিভাবরী, রাখো বুকে ধরি ভয় অপহরি, রাখো এ জনায় ! এ যে শিশুমতি, বন ঘোর অতি- এ যে একেলা অসহায় !
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10