গীতবিতান
← সব গান

মান অভিমান ভাসিয়ে দিয়ে

পর্যায়: প্রেম

মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়- তারে এগিয়ে নিয়ে আয়।। চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়- ওরে, ঢেলে দে তার পায়।। আসছে পথে ছায়া পড়ে, আকাশ এল আঁধার করে, শুস্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়- ওরে সময় বহে যায়।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16