মা আমার, কেন তোরে ম্লান নেহারি- আঁখি ছলছল, আহা । ফুলবনে সখী-সনে খেলিতে খেলিতে হাসি হাসি দে রে করতারি ।। আয় রে বাছা, আয় রে কাছে আয় দু দিন রহিবি, দিন ফুরায়ে যায়- কেমনে বিদায় দেব' হাসিমুখ না হেরি ।।