গীতবিতান
← সব গান

মাধবী হঠাৎ কোথা হতে

পর্যায়: প্রকৃতি

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে । এসে হেসেই বলে, 'যাই যাই যাই ।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, 'না না না ।' নাচে তাই তাই তাই ।। 'তুমি এসো গগন-পারে, তোমায় চাই চাই চাই ।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, 'না না না ।' নাচে তাই তাই তাই ।। বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে, বলে, 'আয় আয় আয় ।' বলে, 'নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে বেলা যায় যায় যায় ।' বলে, 'পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি, সময় নাই নাই নাই ।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, 'না না না ।' নাচে তাই তাই তাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-10