← সব গানমাধব না কহ আদরবাণী
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম ।
জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম ।
কপট, কাহ তুঁহু ঝুট বোলসি, পীরিত করসি তু মোয় ।
ভালে ভালে হম অলপে চিহ্ননু, না পতিয়াব রে তোয় ।
ছিদল-তরী-সম কপট প্রেম-'পর ডারনু যব মনপ্রাণ
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে, অব কূত নাহিক ত্রাণ ।
মাধব, কঠোর বাত হমারা মনে লাগল কি তোর ।
মাধব, কাহ তু মলিন করলি মুখ, ক্ষমহ গো কুবচন মোর !
নিদয় বাত অব কবহুঁ ন বোলব, তুঁহুঁ মম প্রাণক প্রাণ ।
অতিশয় নির্মম, ব্যথিনু হিয়া তব ছোড়য়ি কুবচনবাণ ।
মিটল মান অব- ভানু হাসতহিঁ হেরই পীরিতলীলা ।
কভু অভিমানিনী আদরিণী কভু পীরিতসাগর বালা ।।