গীতবিতান
← সব গান

মধ্যদিনের বিজন বাতায়নে

পর্যায়: প্রকৃতি

মধ্যদিনের বিজন বাতায়নে ক্লান্তি-ভরা কোন্‌ বেদনার মায়া স্বপ্নাভাসে ভাসে মনে-মনে ।। কৈশোরে যে সলাজ কানাকানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায় মর্মরিছে গহন বনে বনে ।। যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল বিস্মরণের তলে আজ কেন সেই বনযুথীর বাসে উচ্ছসিল মধুর নিশ্বাসে, সারাবেলা চাঁপার ছায়ায় ছায়া গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-12