মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল, বেণু তব বাজাও একাকী ।। প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে, মধুরের-স্বপ্নাবেশে- ধ্যানমগন-আঁখি- হে রাখাল, বেণু যবে বাজাও একাকী ।। সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস । অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী- হে রাখাল, বেণু যবে বাজাও একাকী ।।