গীতবিতান
← সব গান

মালা হতে খসে পড়া ফুলের

পর্যায়: পূজা

মালা হতে খসে-পড়া ফুলের একটি দল মাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও । ওই মাধুরীসরোবরের নাই যে কোথাও তল, হোথায় আমায় ডুবতে দাও, ওগো, মরতে দাও ।। দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা; নিভৃতে আজ, বন্ধু, তোমার আপন হাতের টিকা ললাটে মোর পরতে দাও, ওগো, পরতে দাও ।। বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে, শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও । পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে দাও গো তাদের সরতে দাও, ওগো, সরতে দাও । তোমার মহাভান্ডারেতে আছে অনকে ধন- কুড়িয়ে বেড়াই মুঠা ভ'রে, ভরে না তায় মন, অন্তরেতে জীবন আমার ভরতে ডাও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13

মালা হতে খসে পড়া ফুলের – গীতবিতান