মম অন্তর উদাসে পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে ।। জ্যোৎস্নাজড়িত নিশা ঘুমে-জাগরণে-মিশা বিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে ।। থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে সুন্দর সুদুরে কোন্ নন্দন-আকাশে । অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে বেদনা লুকানো কোন্ ক্রন্দন-আভাসে ।।