মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন তব চরণতলে শুভলগন গেল চলে, প্রেমের অভিষেক কেন গল না তব নয়নজলে।। রসের ধারা নামিল না, বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে- মালা পরানো হল না তব গলে।। মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে, গেল সে ভেসে। যদি দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে অমৃতফলে।।