মনোমন্দিরসুন্দরী ! মণিমঞ্জীর গুঞ্জরি স্খলদঞ্চলা চলচঞ্চলা? অয়ি মঞ্জুলা মুঞ্জরী ! রোষারুণরাগরঞ্জিতা ! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা ! গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা ! সঙ্কোচনত অঙ্গিনী ! ভয়ভঙ্গুরভঙ্গিনী ! চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী ! অয়ি খলছলগুণ্ঠিতা ! মধুকরভরকুণ্ঠিতা লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা ! চুম্বনধনবঞ্চিনী দুরূহগর্বমঞ্চিনী ! রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী ।।