গীতবিতান
← সব গান

মরণসাগরপারে তোমরা অমর

পর্যায়: পূজা

মরণসাগরপারে তোমরা অমর, তোমারদের স্মরি । নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের স্মরি ।। সংসারে জ্বেলে গেলে যে নব আলোক জয় হোক, জয় হোক, তারি জয় হোক- তোমারদের স্মরি ।। বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা, তোমারদের স্মরি । সত্যের বরমালে সাজালে বসুধা, তোমারদের স্মরি । রেখে গেলে বাণী সে যে অভয় অশোক, জয় হোক, জয় হোক, তারি জয় হোক- তোমারদের স্মরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-11

মরণসাগরপারে তোমরা অমর – গীতবিতান