গীতবিতান
← সব গান

মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান

পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী

মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান । মেঘবরণ তুঝ, মেঘজটাজুট, রক্তকমলকর, রক্ত-অধরপুট, তাপবিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান ।। আকুল রাধা-রিঝ অতি জরজর, ঝরি নয়নদউ অনুখন ঝরঝর- তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর, তুঁহুঁ মম তাপ ঘুচাও । মরণ, তু আও রে আও । ভুজপাশে তব লহ সম্বোধয়ী, আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি, কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি নীদ ভরব সব দেহ । তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি, রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি, হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন- অতুলন তোঁহার লেহ। গগন সঘন অব, তিমিরমগন ভব, তড়িতচকিত অতি, ঘোর মেঘরব, শালতালতরু সভয়-তবধ সব- পন্থ বিজন অতি ঘোর । একলি যাওব তুঝ অভিসারে, তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে- ভয়বাধা সব অভয় মুরতি ধরি পন্থ দেখায়ব মোর । ভানু ভনে, 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে চঞ্চল চিত্ত তোহারি । জীবনবল্লভ মরণ-অধিক সো, অব তুঁহুঁ দেখ বিচারি ।।'
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15