গীতবিতান
← সব গান

মাটি তোদের ডাক দিয়েছে

পর্যায়: চণ্ডালিকা

মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে, আয় আয় আয় । ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে- মরি হায় হায় হায় । হাওয়ার নেশায় উঠল মেতে, দিগ্‌বধূরা ধানের ক্ষেতে, রোদের সোনা ছড়ি্য়ে পড়ে ধরার আঁচলে- মরি হায় হায় হায় । মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল । ঘরেতে আজ কে রবে গো, খোলো দুয়ার খোলো । আলোর হাসি উঠল জেগে, পাতায় পাতায় চমক লেগে বনের খুশি ধরে না গো, ওই-যে উথলে, মরি হায় হায় হায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10