মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর' মহোজ্জ্বল আজ হে বর -পুত্রসঙ্ঘ বিরাজ' হে । শুভ শঙ্খ বাজহ বাজ' হে । ঘন তিমিররাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর', লহ' জ্যোতিদীক্ষা, যাত্রিদল সব সাজ' হে । শুভ শঙ্খ বাজহ বাজ' হে । বল, জয় নরোত্তম, পরুষসত্তম, জয় তপস্বিরাজ হে । জয় হে, জয় হে, জয় হে, হয় হে । এস' বজ্রমহাসনে মাতৃ-আশীর্ভাষণে, সকল সাধক এস' হে, ধন্য কর' এ দেশ হে । সকল যোগী, সকল ত্যাগী, এস' দুঃসহদুঃখভাগী- এস' দুর্জয়শক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে । এস' ঞ্জানী, এস' কর্মী, নাশ' ভারতলাজ হে । এস' মঙ্গল, এস' গৌরব, এস' অক্ষয়পুণ্যসৌরভ, এস' তেজঃসূর্য উজ্জ্ব কীর্তি-অম্বল মাঝ হে বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয়ে রাজ' হে শুভ শঙ্খ বাজহ বাজ' হে । জয় জয় নরোত্তম, পরুষসত্তম, জয় তপস্বিরাজ হে । জয় হে, জয় হে, জয় হে, হয় হে ।।