গীতবিতান
← সব গান

মা আমি তোর কী করেছি

পর্যায়: পরিশিষ্ট

মা, আমি তোর কী করেছি । শুধু তোরে জন্ম ভ'রে মা বলে রে ডেকেছি ।। চিরজীবন পাষাণী রে, ভাসালি আঁখিনীরে- চিরজীবন দুঃখানলে দহেছি ।। আঁধার দেখে তরাসেতে চাহিলাম তোর কোলে যেতে- সন্তানের কোলে তুলে নিলি নে । মা-হারা সন্তানের মতো কেঁদে বেড়াই অবিরত- এ চোখের জল মুছায়ে তো দিলি নে । ছেলের প্রাণে ব্যথা দিয়ে যদি, মা, তোর জুড়ায় হিয়ে ভালো ভালো, তাই তবে হোক- অনেক দুঃখ সয়েছি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-12