গীতবিতান
← সব গান

মেঘের কোলে কোলে যায় রে চলে

পর্যায়: প্রকৃতি

মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি । ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি ।। সুদূরের বীণার স্বরে কে ওদের হৃদয় হরে দুরাশার দুঃসাহসে উদাস করে- সে কোন্ উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি ।। ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে, অলক্ষ্যেতে লক্ষ ওদের- পিছন-পানে তাকায় না রে । যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, না-জানার পথে ওদের নাই রে মানা- ওরা দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-17