গীতবিতান
← সব গান

মেঘের কোলে রোদ হেসেছে

পর্যায়: প্রকৃতি

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি । আহা, হাহা, হা । আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি । আহা, হাহা, হা ।। কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই, কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি । আহা, হাহা, হা ।। কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে- তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে । রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু, মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি । আহা, হাহা, হা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15