মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল- ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ।। স্মৃতির ছবি মিলাবে যবে ব্যথার তাপ কিছু তো রবে, তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো । ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ।। ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে, চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে । হয়েছে শেষ, তবুও বাকি কিছু তো গান গিয়েছি রাখি- সেটুকু নিয়ে গুনগুনিয়ে সুরের খেলা খেলো । ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ।।